দিনাজপুরের খানসামায় অবজারভেন্ট রেসিডেন্সিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ এর উদ্বোধন করা হয়। গতকাল শনিবার সন্ধ্যায় অত্র প্রতিষ্ঠানের ক্যাম্পাসে উদ্ভোদনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ৷
মাহাবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানসামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) মারুফ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানসামা থানা অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মঞ্জিল আফরোজ পারভিন। এছাড়াও উপস্থিত ছিলেন খানসামা প্রেসক্লাবের সহ-সভাপতি তফিজ উদ্দিন, সাধারণ সম্পাদক সিকান্দার আলী কাবুল।
অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মশিউর রহমানের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানের সভাপতি মাহাবুবুর রহমান, পশ্চিম বাসুলী উচ্চ বিদ্যালয় এর অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক , খানসামা দ্বি-মুখী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ নজরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা অ্যাডভকেট মীর ইউসুফ আলী, অ্যাডভকেট ইউসুফ আলী সহ অনেকেই।
সহকারী কমিশনার (ভূমি ) মারুফ হাসান বলেন, শিক্ষা জাতীয় মেরুদণ্ড আর উন্নত প্রতিষ্ঠান ও শিক্ষার পরিবেশ ছাত্রছাত্রীদের সুশিক্ষায় শিক্ষিত করবে।
আত্রাই নদীর তীর ঘেষে নিরিবিলি ও মনোরম পরিবেশে অবস্থিত এই প্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম শুরু হয় ২৮ অক্টোবর ২০২৩ তারিখে এবং পাঠদান শুরু হবে ২০২৪ সাল থেকে।


























