পটুয়াখালীর দুমকীতে ৪২ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। শনিবার (১১ নভেম্বর) বিকেল ৫ টায় দুমকি উপজেলার সাতানি গ্রামস্থ ভাটার মোর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতারকৃতরা হলো মো ফিরোজ খান(৩৮) ও মো খোকন শরীফ(৩০)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো এনায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাতানি গ্রামস্থ ভাটার মোর এলাকায় অভিযান চালিয়ে ৪২ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের দুমকী থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
০১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
দুমকীতে ৪২ কেজি গাঁজা সহ গ্রেফতার ২
-
ইশরাত লিটন - প্রকাশিত : ১০:০০:১৭ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩
- 65
ট্যাগ :
জনপ্রিয়


























