০১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

বঙ্গবন্ধু আলেমদের মূল্যায়ন করতেন

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের আলেম সমাজকে যথাযথ মূল্যায়ন করতেন। তিনি দেশে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে ইসলামিক শিক্ষাব্যবস্থা বিস্তারে পদক্ষেপ নিয়েছিলেন।

শনিবার (১১ নভেম্বর) সকালে সদর উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও আলেম-ওলামা নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

উপজেলা সদরের বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলার সাতকাছিমা জামিয়া আরাবিয়া মাদরাসার মুহতামিম আলহাজ হাফেজ মাওলানা মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা দেশের আলমদের রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে কওমি শিক্ষাব্যবস্থাকে সাধারণ শিক্ষার সমমর্যাদাসহ দেশের আলেমদের বিনা খরচে হজ করার সুযোগ করে দিয়েছেন। কিন্তু মুখে আলেমদের কথা বললেও এমন কোনো মর্যাদা বা সুযোগ সৃষ্টি করেনি বিএনপি-জামায়াত।

তিনি আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশের প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণ করেছেন। যেখান থেকে মানুষ কোরআন-হাদিস শিক্ষাসহ ইসলামিক জ্ঞান অর্জন করতে পারবে। হাতে মদের গ্লাস ও মুখে বিসমিল্লাহ বলে ইসলামের খেদমত করা হয় না। একটি গোষ্ঠী নিজেকে ইসলামের শুভাকাক্সক্ষী দাবি করে আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে ইসলামবিদ্বেষী বলে প্রোপাগান্ডা চালাচ্ছে। কিন্তু ওই গোষ্ঠী ফিলিস্তিনে মুসলমানদের ওপর হামলার কোনো ধরনের প্রতিবাদও করেনি।এ সময় জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক আলহাজ হাফেজ মাওলামা মো. রফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন- বাঁশবাড়িয়া মাদরাসার মুহতামিম মাও. মো. নূরুল হক, লেবুজিলবুনিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ আহম্মেদ, পিরোজপুর জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি মাও. মীর মোহাম্মাদ ফারুক আব্দুল্লাহ প্রমুখ।

ট্যাগ :
জনপ্রিয়

বঙ্গবন্ধু আলেমদের মূল্যায়ন করতেন

প্রকাশিত : ১০:০৪:২৪ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩