০৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে ভাঙ্গচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১১ নভেম্বর) গভীর রাত সানারপাড় পিডিকে পাম্পের পাশে অবস্থিত এক গ্যারেজে লাব্বাইক বাসে এ ঘটনা ঘটে।
বিষয়টি আজ সকালে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি বলে জানা যায়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, গতকাল রাতে এমন ঘটনা ঘটেছে। আগুন সামান্য হওয়ায় গ্যারেজে থাকা লোকরাই আগুন নিভিয়ে ফেলেন। তবে কি কারণে আগুন লেগেছে তা এখনো জানা যায় নি। আমরা গ্যারেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি তারাও বিষয়টি বলতে পারেন নি। দুর্ঘটনাবশত নাকি কোনো নাশকতার উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে তা আমরা খতিয়ে দেখছি।

এবিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ জানান, আমরা এমন কোনো খবর পাই নি।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :
জনপ্রিয়

মাদক, বালু উত্তোলন ও অপরাধে সম্পৃক্তরা মঞ্চে উঠবেন না: নাগরিক সমাবেশে এমপি হুশিয়ারি

সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আগুন

প্রকাশিত : ০৩:৪৬:১২ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩