প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলার মতই অগ্নি সন্ত্রাসী-মনুষ্যসৃষ্ট দূর্যোগ অতিক্রম করেই দেশকে এগিয়ে নিয়ে যাবো।
বাংলাদেশ আজ স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্জাদা পেয়েছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট দেশ হিসেবে গড়ে তুলতে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে । আগামী দিনের বাংলাদেশ হবে স্মার্ট, ডিজিটাল। তখনকার সরকার জনগোষ্টি সবই হবে স্মার্ট, বাংলাদেশ আর কখনোই পিছনে যাবে না।
তিনি রবিবার দুপুরে নরসিংদীর পলাশে ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা উদ্বোধন শেষে সুধী সমাবেশে বক্তব্যকালে এসব কথা বলেন।
শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।
পরে তিনি তিনি বিকালে নরসিংদীর মুসলেহ উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে জেলা আওয়ামীলীগের এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন৷ এসময় প্রধানমন্ত্রী বলেন, মানুষ নৌকায় ভোট দিয়েছে বলেই স্বাধীনতা পেয়েছে। বিশ্বের কাছে মাথা নত করে নয়, উচু করে চলতে পারি। বিএনপির লোকেরা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে যেনো আগামী প্রজন্ম শিক্ষিত না হতে পারে।
এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।


























