ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চুরি হওয়া আরএফএল কোম্পানির প্রায় এক কাটি টাকা মূল্যের দুটি কাভার্ড ভ্যানসহ ১৮ টন এ্যালুমিনিয়াম ইনগট উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। এ ঘটনায় চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দুপুরে আশুগঞ্জ থানার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানা হয়।
এর আগে গত ১ নভেম্বর সকালে ঢাকা-সিলট মহাসড়কের আশুগঞ্জ টোলপ্লাজা সংলগ্ন ফেরীঘাট এলাকা থেকে এ্যালুমিনিয়াম ইনগটসহ দুটি কাভার্ড ভ্যান চুরি হয়। এরপর আরএফএল কাম্পানীর প্রতিনিধি মোঃ জুলফিকার হাসান খান বাদী হয় মিরাজ মিয়া (৩৯) ও হৃদয়(১৯) সহ অজ্ঞাতনামা আসামীদর সহযাগিতায় মালামালসহ (এ্যালুমিনিয়াম ইনগট) ২দুটি কাভার্ড ভ্যান চুরি হওয়া মালামালের কথা উল্লেখ করে আশুগঞ্জ থানায় মামলা দায়ের করেন । মামলার এজাহারে বলা হয় গত ৩১ অক্টাবর রাত ১১টার দিক যশার বেনাপোল থেকে প্রাণ আরএফএল গ্রুপের আমদানিকৃত ১ কোটি ৪০ লক্ষ টাকা মূল্যের ২০টন এ্যালুমিনিয়াম ইনগট দুটি কাভার্ড ভ্যানে লোড করে চালক তুহিন (৩৫), ইয়াছিন (৩৩) ও জিসান হাসান (২৫) হবিগঞ্জ প্রান আরএফএল এর ফ্যক্টরীত যাওয়ার উদ্দেশ্যে রওনা করে।
পরদিন ১নভেম্বর ভোর রাত সাড়ে তিনটার দিকে তারা কাভার্ড ভ্যান নিয়ে আশুগঞ্জ পৌছে ঢাকা-সিলেট মহাসড়কর টোলপ্লাজা সংলগ্ন ফেরিঘাট এলাকায় যাত্রা বিরতি করে। চালকরা গাড়ি থেকে নেমে বিশ্রাম করার ফাঁকে চোর চক্র মালামালসহ কাভার্ড ভ্যান দুটি চুরি কর নিয়ে যায়।
আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ নাহিদ আহাম্মদ জানান, গত দু-তিনদিন বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মোঃ আবু ইউসুফ প্রকাশ হৃদয় (২৩), মাঃ আমির হোসেন (২৩) ও বাবুল হোসেন (৫০) নামে পুলিশ চোর চক্রের তিন সদস্যকে আটক করে। তাদের দেয়া তথ্যমতে কুমিল্লা হতে একটি এবং ঢাকার কেরানীগঞ্জ থেকে আরো একটি কাভার্ড ভ্যান উদ্ধার করি । উদ্ধার করা কাভার্ড ভ্যান দুটিতে মোট ১৮ টন এ্যালুমিনিয়াম ইনগট পাওয়া যায়। কাভার্ড ভ্যানসহ উদ্ধারকত মালামালের আনুমানিক মূল্য ৯৩ লক্ষ ৬০ হাজার টাকা হবে বলে তিনি জানান।


























