০২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

কুড়িগ্রামে দিনব্যাপী গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ

কুড়িগ্রামে হারিয়ে যাওয়া গ্রামিণ খেলাধুলার আয়োজন করে সব বয়সী মানুষের মাঝে বিনোদনের খোড়াক জুগিয়েছে 
দুর্বার তারুণ্য বাংলাদেশ নামে একটি শিশু সংগঠন। রবিবার (১২ নভেম্বর) কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের ডাক্তারপাড়া গ্রামে দিনব্যাপী আয়োজন করা হয় ঐতিহ্যবাহী গ্রামিণ খেলাধূলার।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ যাদুঘরের প্রতিষ্ঠাতা ও একুশে পদকপ্রাপ্ত গুণিজন অ্যাডভোকেট এস.এম আব্রাহাম লিংকন, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) মো. রুহুল আমিন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি সাঈদ হাসান লোবান, সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক তরুন কুমার রায়, বেলগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লিটন মিয়া, তারুণ্য বাংলাদেশ’র সভাপতি রেজওয়ানুল হক নুরনবী প্রমুখ।
এসময় অনুষ্ঠানে গ্রামটির বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশুদের নিয়ে আয়োজন করা হয় চোখ বেঁধে হঁাস ধরা, তৈলাক্ত কলা গাছ বেয়ে ওঠা, পানিতে বালিশ যুদ্ধ, হাড়িভাঙ্গা, সঁাতার, বিস্কুট দৌড়, যেমন খুশি সাজোসহ নানান ধরণের বিনোদনমূলক খেলাধূলা।
সারাদিনের হাড়ভাঙ্গা খাটুনির পর এই বিনোদন আনন্দ যেন উৎসবে পরিণত হয়েছে। সকাল থেকে আশেপাশের গ্রামের কৌতুহলী মানুষ ভীড় জমান এখানে। এলাকার সব বয়সী মানুষের অংশ গ্রহণে সৃষ্টি হয় এক আনন্দঘন পরিবেশ। কিছুক্ষণের জন্য অনেকে যেন নিজের বয়স ভুলে ফিরে যান অতীতে কিংবা শৈশবে। গত তিন বছর ধরে এই গ্রামে অনুষ্ঠানটি আয়োজন করে আসছে দুর্বার তারুণ্য বাংলাদেশ নামে শিশু সংগঠনটি।
খেলাধূলা শেষে অনুষ্ঠানে ৩০জন বিজয়ীদের মঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। পরে সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের নিয়ে পরিবেশন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
ট্যাগ :
জনপ্রিয়

ঢাবি কেন্দ্রীয় মসজিদে ডাকসু ভিপি সাদিক কায়েমের আকদ সম্পন্ন

কুড়িগ্রামে দিনব্যাপী গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ

প্রকাশিত : ০৮:৩৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩