০১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

পটুয়াখালীতে উপকূল দিবস ঘোষণার দাবীতে মানববন্ধন ও প্রদীপ প্রজ্বলন

  • ইশরাত লিটন
  • প্রকাশিত : ০৩:৫৪:৩১ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩
  • 105

পটুয়াখালী ১৯৭০ সালের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণ, ১২ নভেম্বর কে উপকূল দিবস ঘোষণার দাবীতে প্রদীপ প্রজ্বলন ও মানববন্ধন করেছে পটুয়াখালী জেলা প্রেসক্লাব। রোববার সন্ধ্যায় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে কর্মসূচীতে একত্রতা প্রকাশ করে যোগ দিয়েছে যুব সংগঠন পটুয়াখালী ইয়ুথ ফোরাম ও ইয়ুথ পাওয়ার পটুয়াখালীর সদস্যরা। এসময় বক্তারা বলেন, দেশের এত সব দিবস থাকলে, উপকূলের জন্য কেন একটি দিবস থাকবে না।

যে ঘূর্ণিঝড়ে লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছে, তাদের কেন স্মরণে ও উপকূলের সমস্যা সম্ভাবনা আলোচনা এবং উন্নয়নে কেন একটি দিবস হবে না? বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দিন দিন নতুন ঝুঁকিতে পরছে উপকূলীয় জীবনযাত্রা। অথচ, তাদের নিয়ে দেশী বিদেশি শক্তির কোন মাথা ব্যাথা নেই৷ উপকূলের মানুষের জন্য চিন্তা, ভাবনা গবেষণা করার কেউ নেই। তিনটি পার্বত্য জেলা নিয়ে মন্ত্রণালয় থাকলে, উপকূলের ১৯ জেলা নিয়ে কেন মন্ত্রণালয় গঠন করা হবে না। ১২ নভেম্বর কে উপকূল দিবস ঘোষণা ও উপকূল বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবী জানানো হয়। দিবসটি উপলক্ষে ও দাবী বাস্তবায়নের পক্ষে জেলার রাঙ্গাবালীর চরমোন্তাজ, কুয়াকাটা, কলাপাড়াসহ বিভিন্ন উপজেলায় দিনব্যাপী কর্মসূচির পালন করা হয়েছে।

ট্যাগ :

ফরিদপুরে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

পটুয়াখালীতে উপকূল দিবস ঘোষণার দাবীতে মানববন্ধন ও প্রদীপ প্রজ্বলন

প্রকাশিত : ০৩:৫৪:৩১ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩