০৮:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

এ সপ্তাহের ভিতর তফসিল ঘোষণা করা হবে: ইসি সচিব

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের জন্য আরও দু’দিন অপেক্ষা করতে বললেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।

সোমবার (১৩ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল কবে ঘোষণা হবে- এ প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, এটা মাননীয় কমিশন বলেছেন, যে নভেম্বরের মাসের প্রথমার্ধে, তো প্রথমার্ধের এখনও সময় আছে। আপনারা সে পর্যন্ত অপেক্ষা করুন।

এর আগে নির্বাচন কমিশনাররা বলেছেন, ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করা হবে।

বিজনেস বাংলাদেশ/এমএইচটি

কালীগঞ্জে মাদকাসক্ত ৩ যুবকের কারাদণ্ড, ইয়াবাসহ গ্রেপ্তার আরও একজন

এ সপ্তাহের ভিতর তফসিল ঘোষণা করা হবে: ইসি সচিব

প্রকাশিত : ০৪:৩১:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩