নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবরোধ সমর্থনে অগ্নিসংযোগের প্রস্ততিকালে বিএনপির দুই কর্মীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২টি টায়ার, ৪ বোতল পেট্রোল উদ্ধার করা হয়। সোমবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার ব্রাক্ষণদি ইউনিয়নের মদনপুর-আড়াইহাজার সড়কের লস্করদী-মারুয়াদী এলাকা থেকে তাদের আটক করা হয়।।
আটকরা হলেন, নারায়ণগঞ্জের আড়াইহাজারের লস্করদী মধ্যপাড়া এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে মোঃ অপু মিয়া ওরফে আকাশ (১৯) এবং একই এলাকার মৃত চান মিয়ার ছেলে মোঃ ফয়সাল আহম্মেদ মেহেদী (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়, বিএনপি ও সমমনা দলের ডাকা অবরোধ চলাকালে আজ সকালে লস্করদী-মাওরাদী এলাকায় অবরোধের পক্ষে বিএনপি কেন্দ্রীয় সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের ৪-৫ জন কর্মী অগ্নিসংযোগ করার প্রস্ততি নেন। প্রস্ততিকালে আড়াইহাজার থানা পুলিশের টহল দল এসআই মোঃ রফিকের নেতৃত্বে তাদের দুজনকে আটক করতে সক্ষম হোন। বাকিরা পালিয়ে যান।
এবিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ জানান, এ ঘটনায় বিএনপির দুই কর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
০৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে পেট্টোলসহ বিএনপির দুই কর্মী আটক
-
এস.কে মাসুদ রানা, নারায়ণগঞ্জ: - প্রকাশিত : ০৫:৫৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩
- 93
ট্যাগ :
জনপ্রিয়
























