১০:১০ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

সংলাপে আপত্তি নেই সরকারের, তবে প্রশ্ন কার সঙ্গে সংলাপ : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়ে আপত্তি নেই সরকারের। তবে কার সঙ্গে সংলাপ হবে, সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। বন্ধু দেশ কোনো পরামর্শ দিলে তা সরকার মূল্যায়ন করে জানান পররাষ্ট্রমন্ত্রী।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে শর্তহীন সংলাপের আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের সংলাপে আপত্তি নেই। আমরা গণতন্ত্র ধ্বংস করতে চাই না। গণতন্ত্র সমুন্নত করতে যা যা করা দরকার আমরা তাই করব। সেখানে যদি সংলাপের প্রয়োজন হয় আমরা সেটা করব। কিন্তু কার সঙ্গে করব, সেটা বিবেচনার বিষয় আছে, সেটা নিয়ে প্রশ্ন আছে।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

সংলাপে আপত্তি নেই সরকারের, তবে প্রশ্ন কার সঙ্গে সংলাপ : পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৫:০৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩