১১:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানকে গ্রেপ্তার করেছে র‍্যাব

রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান (৩৭) কে রাজবাড়ী সদর থানার দাদশী ইউনিয়নের রঘুনাথপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ১৪ ই নভেম্বর আনুমানিক দুপুর ১ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১০ সিপিসি- ৩ এর কোম্পানি কমান্ডার কে এম শাইখ আকতার আরিফুল ইসলাম রোমানের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে বিএনপির নেতাকর্মীরা আইনশৃংখলা পরিস্থতির ব্যাঘাত ঘটাতে তারা আক্রমণাত্মক হয়ে পুলিশ, সাংবাদিক ও সাধারণ পথচারীদের উপর হামলা চালায়। এসময় তারা এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যাসহ কয়েকজনকে গুরুতর আহত করে। এ ঘটনায় রাজধানীর পল্টন থানা পুলিশের উপ-পরিদর্শক মাসুক মিয়া বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। ঐ মামলার এজহার নামীয় ৭৮ নম্বর আসামি ছিলেন রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান। আজ ১৪ ই নভেম্বর মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে পল্টন থানায় হস্তান্তর করা হবে জানান তিনি।

রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি অ্যাড. আসলাম মিয়া বলেন, রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানকে আজ দুপুর ১টায় দিকে ঢাকার একটি ষড়যন্ত্র মূলক মামলায় গ্রেপ্তার করেছে র‌্যাব। জেলা বিএনপির পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং তাকে নিঃস্বার্থ মুক্তির দাবি জানাই।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :
জনপ্রিয়

মাদক, বালু উত্তোলন ও অপরাধে সম্পৃক্তরা মঞ্চে উঠবেন না: নাগরিক সমাবেশে এমপি হুশিয়ারি

রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানকে গ্রেপ্তার করেছে র‍্যাব

প্রকাশিত : ০৭:০৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩