১১:৪৩ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

গাইবান্ধায় যুবলীগ নেতা হত্যা: ৪৩ জনের বিরুদ্ধে মামলা

গাইবান্ধার সুন্দরগঞ্জে যুবলীগ নেতা জাহিদুল ইসলাম (৩৮) হত্যার ঘটনায় ২৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০ জনকে আসামি করে মামলা হয়েছে। এরইমধ্যে দুই আসামিসহ ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৩ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে সুন্দরগঞ্জ থানায় নিহতের বাবা আবুল হোসেন বাদী হয়ে মামলাটি করেন। এরপর রাতেই অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি ছামিউল ইসলাম ছামু ও আনোয়ার হোসেনকে গ্রেফতার করে পুলিশ। সুন্দরগঞ্জ থানার ওসি কে এম আজমিরুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

প্রসঙ্গত, রোববার (১২ নভেম্বর) রাতে শাখা মারা ব্রিজ এলাকায় জাহিদুল ইসলামকে কুপিয়ে ও হাত-পায়ের রগ কেটে হত্যা করা হয়। মৃত্যুর আগে হাসপাতালে একটি মোবাইল ভিডিওতে কয়েকজনের নাম উল্লেখ করেন তিনি। জাহিদুলের দাবি ছিল, হামলায় জড়িত তারা। অভিযুক্তরা সবাই বিএনপি-জামায়াত কর্মী।

ট্যাগ :
জনপ্রিয়

মাদক, বালু উত্তোলন ও অপরাধে সম্পৃক্তরা মঞ্চে উঠবেন না: নাগরিক সমাবেশে এমপি হুশিয়ারি

গাইবান্ধায় যুবলীগ নেতা হত্যা: ৪৩ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত : ০৯:১৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩