০৬:২০ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে এক যুবকের মৃত্যু

রাঙ্গামাটি শহরের চম্পকনগরে বৈদ্যুতিক খুঁটিতে কাজ করার সময় উপর থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে। বুধবার (১৫ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।

নিহত যুবক মো:আয়ূব হেলাল (৩৫)। তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মচারী এবং শহরের তবলছড়ি ওয়াপদা কলোনীর বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন রাঙ্গামাটি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ জালাল উদ্দীন। তিনি জানান, চম্পকনগরে আমাদের কাজ চলছিলো। বিদ্যুতের লাইন বন্ধ ছিলো, এখনো সে লাইন চালু করা হয়নি। তিনি কাজ করার সময় হঠাৎ নিচে পড়ে যায় বলে আমি জানতে পেরেছি। তৎক্ষণাৎ ঘটনাস্থলে থেকে তাকে উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক প্রধান ডা: শওকত আকবর বলেন, সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালে একজন কে আনা হয়। তবে আমরা পর্যবেক্ষণ করে দেখতে পাই তিনি হাসপাতালে আসার পূর্বে মারা গিয়েছে।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

মাদক, বালু উত্তোলন ও অপরাধে সম্পৃক্তরা মঞ্চে উঠবেন না: নাগরিক সমাবেশে এমপি হুশিয়ারি

বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে এক যুবকের মৃত্যু

প্রকাশিত : ০৩:৫২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩