গাজীপুরের শ্রীপুরে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে দাড়িয়ে থাকা তাকওয়া মিনি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ৫ম দফায় বিএনপি জামায়াতের ডাকা ৪৮ ঘন্টা অবরোধের ১ম দিনে তফসিল ঘোষণা করার ৪ ঘন্টার মধ্যে গাজীপুরের শ্রীপুরে দুইটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে একটু বাস অক্ষত থাকলেও অন্যটি পুড়ে যায়। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার পর পরই রাত সারে এগারোটার দিকে উপজেলার জৈনা বাজার এলাকার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কাচা বাজারের সামনে একটি মিনি বাসে আগুন দিয়ে মুহূর্তে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে পথচারী ও আসপাশের ব্যবসায়িরা বালি ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ততক্ষণে তাকওয়া পরিবহনের একটি বাস পুড়ে যায় । এ সময় বাসে কোনো যাত্রী না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। প্রতক্ষ্যদর্শীরা জানান গাড়িটি দাড়িয়ে ছিলো হঠাৎ দেখি পুরো এলাকা লাল আলোতে আলোকিত হয়ে গেছে । পরে রাস্তায় এসে দেখি একটি বাসে আগুন ধরেছে পরবর্তীতে সকলেই চেষ্টা চালায় ততক্ষণে বাসটি সম্পূর্ণ যায়! অন্য একটিতেও আগুন দিয়েছিল কিন্তু সকলেই খুঁজ পেয়ে গেলে কোন রকমে আগুন দিয়ে চলে , ওই বাসটি বর্তমানে অক্ষত অবস্থায় রয়েছে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
১১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
তফসিল ঘোষণার ৪ ঘন্টার মধ্যে অগ্নিকাণ্ড:বাস পুড়ে ছাই
-
মো. রোমান - প্রকাশিত : ০৭:০৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
- 68
ট্যাগ :
জনপ্রিয়




















