০৫:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

ঘূর্ণিঝড় ‘মিধিলি’ মোকাবেলায় সাতক্ষীরায় প্রস্তুতি সভা

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মিধিলি’ মোকাবেলায় সাতক্ষীরায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দুর্যোগ প্রস্তুতি সভায় এ কথা জানান জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির।

জেলা প্রশাসক জানান, যেকোনো দুর্যোগে সাতক্ষীরার উপকূলীয় এলাকা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এবার সেখানে পাঁচ ফুট পানি বৃদ্ধির আশঙ্কা রয়েছে।এ জন্য সেখানে ২৭০টি সাইক্লোন শেল্টার প্রস্তুত করা হয়েছে। ৩৫০ মেট্রিক টন শুকনা খাবারের মজুদ আছে। স্বেচ্ছাসেবকরা প্রস্তুত আছেন।

জেলা প্রশাসক মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনাসভায় উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ড-১-এর নির্বাহী প্রকৌশলী মো. সালাউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক শোক মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খানসহ অন্যরা।

ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

ঘূর্ণিঝড় ‘মিধিলি’ মোকাবেলায় সাতক্ষীরায় প্রস্তুতি সভা

প্রকাশিত : ০৯:৩০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩