০১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফরুল্লাহ

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান হলেন দলটির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ। শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। দলীয় প্রধান শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।

সূচনা বক্তব্যে আওয়ামী লীগ সভাপতি বলেন, অস্ত্র হাতে নয়, রাতের অন্ধকারে নয়; ভোটের মধ্য দিয়ে বাংলাদেশে সরকার গঠন হবে। একটা দল দীর্ঘদিন ক্ষমতায় থেকে মানুষের আস্থা অর্জন করা, এটা কিন্তু বেশ কঠিন। আমরা মানুষের আস্থা অর্জন করতে পেরেছি। আমরা পরিকল্পিতভাবে দেশের উন্নতি করেছি।

প্রধানমন্ত্রী বলেন, দেশে নির্বাচন বানচালের জন্য যারা অগ্নিসন্ত্রাস করছে তাদের ক্ষমা নেই। বিএনপি আগুন নিয়ে খেলছে। মানুষ এসব পছন্দ করছে না। পেছনের দরজা দিয়ে ভোটে আসার কোনো সুযোগ নেই। জনগণের কাছে মাফ চেয়ে নির্বাচনে আসেন।

উল্লেখ্য, আগামীকাল শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় বঙ্গবন্ধু এভিনিউ থেকে মনোনয়ন ফরম কিনবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজনেস বাংলাদেশ/bh

টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন বিনা প্রতিদ্বন্দিতায় বেনজীর আহমেদ টিটো সভাপতি নির্বাচিত

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফরুল্লাহ

প্রকাশিত : ০৫:৪৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩