০২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌর এলাকায় পানিতে ডুবে আপন মামাতো ফুফাতো ভাই বোন মো. মুনতাসির আহম্মেদ তাসনিম(২) ও মোসাম্মৎ হাবিবা(২) নামের দুই শিশুর করুন মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ নভেম্ব) সকাল ১০টার দিকে পৌর এলাকার ইছাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু মো. মুনতাসির আহম্মেদ তাসনিম ওই গ্রামের মহিউদ্দিনের ছেলে ও অপর শিশু হাবিবা আক্তার রুপগঞ্জ উপজেলার গাউসিয়া এলাকার রাজু আহম্মেদের মেয়ে।

নিহতের স্বজনরা জানান, সকালে দুই মামাতো ফুফাতো ভাই বোন হাত ধরে উঠানে খেলা করছিলো। খেলা করার কোন একসময় বাড়ীর পাশের পুকুরে ডুবে যায়। পরবর্তীতে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে। অবশেষে বাড়ীর কাজের লোক পুকুরে ভাসমান অবস্থায় ওই দুই শিশুর লাশ দেখতে পায়। পরে পুকুর থেকে তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :
জনপ্রিয়

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

সোনারগাঁয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত : ০৪:১৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩