১১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র কিনলেন সাকিব

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র কিনলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এক ব্রিফিংয়ে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাকিব আল হাসান ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করতে চান। শনিবার তিনি আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন।

এর আগে সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। মনোনয়নপত্র বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গোপালগঞ্জ-৩ আসনে নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে প্রথমে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ। এরপর মনোনয়ন ফরম সংগ্রহ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এক ব্রিফিংয়ে জানিয়েছেন, প্রথম দিন ১ হাজার ৬৪ জন দলীয় মনোনয়ন ফরম কিনেছেন।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :

পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান মোদির

আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র কিনলেন সাকিব

প্রকাশিত : ০৫:৪৮:২০ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩