১২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬

আরও ৪৮ ঘণ্টার অবরোধ বিএনপির

সারাদেশে আবারও ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ পালন করবে বিএনপি। ষষ্ঠ দফার চলমান অবরোধ শেষে দুই দিন বিরতি দিয়ে আগামী রোববার ও সোমবার (২৬ ও ২৭ নভেম্বর) সড়ক, নৌ ও রেলপথে এই অবরোধ কর্মসূচি পালন করা হবে।

আজ বৃহস্পতিবার বিকেলে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা দেন।

তিনি জানান, ২৬ নভেম্বর সকাল ৬টা থেকে ২৮ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করা হবে।

এ সময় তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের পাশাপাশি দেশবাসীকে অবরোধ সফল করার আহ্বান জানান।

এর আগে সরকারের পতনের ডাক দিয়ে এক দফা দাবি আদায়ে টানা অবরোধ কর্মসূচি পালন করে আসছিল বিএনপি। এরই মধ্যে নির্বাচন কমিশন (ইসি) দ্বাদশ জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণার পর তা বাতিল চেয়ে গত রোববার থেকে দুই দিনের হরতাল পালন করে দলটি। পরে ষষ্ঠ দফার ৪৮ ঘণ্টার অবরোধ ঘোষণা করে, যা আগামীকাল শুক্রবার সকাল ছয়টায় শেষ হবে।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :

টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন বিনা প্রতিদ্বন্দিতায় বেনজীর আহমেদ টিটো সভাপতি নির্বাচিত

আরও ৪৮ ঘণ্টার অবরোধ বিএনপির

প্রকাশিত : ০৫:৫০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩