০৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সাজেকে মিনিট্রাক খাদে পড়ে চালক নিহত

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে মিনিট্রাক খাদে পড়ে চালক নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাতে সাজেকের উদয়পুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

নিহত চালকের নাম মোঃ মনু মিয়া (৩৫)। তার বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া থানার ফাইস্যাছড়া গ্রামে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ছয়নালছড়া নামক এলাকায় সীমান্ত সড়ক নির্মাণের কাজে ব্যবহৃত একটি খালী মিনিট্রাক উদয়পুর থেকে বালী নামিয়ে খালী গাড়িটি দীঘিনালা যাওয়ার পথে উদয়পুর ছয়নাল ছড়া ৩নং ব্রীজ থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে আনুমানিক ৫০ ফুট নিচে পাহাড়ের খাদে পড়ে গিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক নিহত হয় বলে জানা যায় এবং একজন গুরুতর আহত হয়।

এঘটনায় আহত ব্যাক্তির নাম মোঃ গুলজার। তিনি দিনাজপুর জেলার পূর্বপার গাও গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাজেক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরুল হক জানান, আমরা একটি মিনিট্রাক খাদে পড়ে চালক নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলটি দুর্গম এলাকায় হওয়াতে কিছুটা সমস্যা হচ্ছে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা সহ আইনগত প্রক্রিয়া শুরু করেছি।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

সাজেকে মিনিট্রাক খাদে পড়ে চালক নিহত

প্রকাশিত : ০৩:০২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩