০১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

কুমিল্লার কোটবাড়ি দাঁড়িয়ে থাকা তিন বাসে আগুন

কুমিল্লা ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দিবাগত রাত ৩টা দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি আইরিশ হিল রেস্টুরেন্টের পাশে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূইয়া সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

ওসি বলেন, গতকাল রাতে কোটবাড়ি আইরিশ হিল রেস্টুরেন্টের পাশে কুমিল্লা-ঢাকা রুটে চলাচলকারী তিশা পরিবহনের তিনটি বাস দাড়িয়ে ছিল। রাত ৩টায় দিকে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে বাসটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।
ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্বৃত্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

কুমিল্লার কোটবাড়ি দাঁড়িয়ে থাকা তিন বাসে আগুন

প্রকাশিত : ০৩:২৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩