০৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

গৌরীপুরে লড়ি চাপায় চালক নিহত

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামের মোঃ সেলিম মিয়ার ছেলে জিদান (২০) লড়ি চাপায় নিহত হয়েছে। সে পেশায় একজন লড়িচালক। দূর্ঘটনাটি ঘটেছে শনিবার (২ডিসেম্বর) বিকালে নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার বেখৈরহাটি গ্রামে।

নিহতের প্রতিবেশি শহীদ খান জানান, জিদান ছোট বেলা থেকেই দাড়িয়াপুর গ্রামে তার নানী মালেকা বানুর কাছে থাকতেন। জিদানের পৈত্রিক বাড়ি অচিন্তপুর ইউনিয়নের ছইয়ারকান্দা গ্রামে। দীর্ঘদিন যাবত সে দাড়িয়াপুর গ্রামের আলমের লড়ি চালাতো। ঘটনার দিন সে ও মোস্তফা তানিয়া ব্রিকসের জন্য মাটি আনতে দুইটি লড়ি নিয়ে কেন্দুয়া উপজেলার বেখৈরহাটি গ্রামে যায়। এসময় মোস্তফার গাড়িটি একটি গর্তে আটকে গেলে জিদান সে গাড়িটি উঠাতে যায়। একপর্যায়ে লড়ির সামনের অংশের আংটা ভেঙে ইঞ্জিন উল্টে গেলে জিদান চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

লড়ির মালিক স্বপন মিয়া জানান, তানিয়া, খান ও তাঁরা মিয়া ব্রিকসের জন্য জিদান লড়ি দিয়ে মাটি আনছিলো। দূর্ঘটনা বশত: লড়ির আংটা ভেঙে গিয়ে জিদান মারা যায়। জিদানের পরিবারকে আর্থিক সহযোগিতা করা হবে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, ঘটনাস্থল নেত্রকোণা জেলার কেন্দুয়া থানার অন্তর্গত। নিহতের লাশ বাড়িতে নিয়ে আসলে গৌরীপুর থানার পুলিশ প্রাথমিক তথ্য সংগ্রহ করেছে।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :
জনপ্রিয়

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

গৌরীপুরে লড়ি চাপায় চালক নিহত

প্রকাশিত : ০৯:৫৬:১৪ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩