১২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

কক্সবাজার সৈকতে গোসল করতে নেমে প্রাণ গেল পর্যটক দম্পতি

কক্সবাজার সমুদ্রে গোসল করতে নেমে প্রাণ গেল এক পর্যটক দম্পতির। সৈকতের লাবনী পয়েন্ট থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে সী-সেইফ লাইফগার্ড কর্মীরা।

তারা হলেন- নাটোরের আবুল কাসেম বকুল ও তার স্ত্রী সাবিকুন নাহার সুমা।

রোববার (৩ ডিসেম্বর) সকাল সোয়া দশটার দিকে সৈকতেে লাবনী পয়েন্টে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের উপ-পরিদর্শক চাঁন মিয়া।

নিহত বকুল নাটোর পৌরসভার বনপাড়া এলাকার বোরহান উদ্দিন আহমেদের ছেলে ও তার স্ত্রী সুলতান আলীর মেয়ে সুমি।

হোটেল সী-গালের ম্যানেজার নুর মোহাম্মদ রাব্বী জানান, শনিবার সকাল ৯ টা ৪০ এ তারা দুজন আমাদের ৩২৭ নাম্বার কক্ষটি ভাড়া নেন। রোববার সকালে গোসলের উদ্দেশ্যে দুজন সৈকতে নামেন। কয়েক ঘন্টা পরও ফিরে না আসায় খোঁজ করতে থাকি। পরে শুনি দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে।

সী-সেইফের লাইফগার্ড সুপার ভাইজার ওসমান গণি বলেন, সকাল সোয়া দশটার দিকে খবর পেয়ে লাইফগার্ড কর্মীরা ভাসমান দুজনের মরদেহ উদ্ধার করেছে। তাদের হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: আশিকুর রহমান বলেন- হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। দুইজনের মরদেহ মর্গে রাখা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/এমএইচটি

ট্যাগ :
জনপ্রিয়

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

কক্সবাজার সৈকতে গোসল করতে নেমে প্রাণ গেল পর্যটক দম্পতি

প্রকাশিত : ০২:৩৭:৫২ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩