১০:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬

কুমিল্লার মেয়র আরফানুল হক আর নেই

কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক (৬৫) রিফাত সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি।

আরফানুল হক রিফাত  ২০২২ সালে ১৫ জুন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন।  তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

মেয়র আরফান উল্লাহ হক রিফাতের পরিবার সূত্রে জানা গেছে, মেয়র রিফাত দীর্ঘদিন যাবত ফুসফুসে নানান সংক্রমণ নিয়ে শ্বাস প্রশ্বাস জনিত জটিলতায় আক্রান্ত ছিলেন।  অসুস্থ অবস্থায় তার শারীরিক পরিস্থিতির অবনতি ঘটলে গত সোমবার মেয়র রিফাতকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায়  বুধবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর স্ত্রী, দুই কন্যা এবং এক পুত্র সন্তান রয়েছে। তিনি কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ছিলেন।  ছাত্রলীগের রাজনীতি থেকে শুরু করে আওয়ামী লীগের কুমিল্লার রাজনীতির সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত মেয়র রিফাত একজন স্বনামধন্য ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে সারাদেশে সুপরিচিত

বিজনেস বাংলাদেশ/এমএইচটি

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

কুমিল্লার মেয়র আরফানুল হক আর নেই

প্রকাশিত : ০৭:৪৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩