১২:১০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

সমাজকল্যাণ মন্ত্রীর বিরুদ্ধে সেই মুক্তিযোদ্ধার লিখিত অভিযোগ দায়ের

লালমনিরহাট-২ আসনে নৌকার প্রার্থী সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে হুমকির লিখিত অভিযোগ করেছেন সেই বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা হানিফ।

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ উল্যার নিকট লিখিত অভিযোগ করেন তিনি। বীরমুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা হানিফ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রংপুর মহানগর আওয়ামীলীগে কার্যকারী সদস্য। তিনি স্বতন্ত্র প্রার্থী লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুল হকের নির্বাচনী কর্মী।

অভিযোগে বীরমুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা হানিফ বলেন, গত ২৩ ডিসেম্বর সামজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে নৌকার প্রার্থী সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে বলতে শোনা যায়, সেদিন ভুল্যারহাটে মিটিংয়ে গোলাম মর্তুজা হানিফ যে বাজে কথা বলেছে, তাকে সতর্ক করে দিচ্ছি। এই ধরনের বাজে কথা যদি আর কোনো দিন বলো, তোমার ঘাড় মটকে দেব। তুমি এখনো লোক চেনো না। বিষয়টি আমার এবং আমার পরিবারের সদস্যদের জন্য নিরাপত্তা হীনতার সৃষ্টি করেছে। যে কোনো সময় আমি বা আমার সম্পদের ওপর যে কোনো ধরনের হামলার আশঙ্কা সৃষ্টি হয়েছে, এমনি ঘাড় মটকে দেওয়ার হুমকির মাধ্যমে আমাকে প্রাণ নাশের প্রকাশ্য হুমকি ধামকি দেওয়া হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে। এমন দাবি করে সোমবার রির্টানিং কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন বীরমুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা হানিফ।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ উল্যার বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :
জনপ্রিয়

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

সমাজকল্যাণ মন্ত্রীর বিরুদ্ধে সেই মুক্তিযোদ্ধার লিখিত অভিযোগ দায়ের

প্রকাশিত : ০৪:৪৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩