০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

৪৩তম বিসিএসের ফল প্রকাশ, ক্যাডার ২১৬৩

৪৩তম বিসিএসের ক্যাডার ও নন-ক্যাডারের ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটে এ ফল প্রকাশ করা হয়।

ঘোষিত ফলাফলে ২ হাজার ২১৮টি শূন্যপদের বিপরীতে ২ হাজার ১৬৩ জনকে নিয়োগের সুপারিশ করা হয়। এছাড়া নন-ক্যাডার পদে আরও ৬৪২ জনকে চূড়ান্ত নিয়োগেরও সুপারিশ করা হয়েছে। ফলাফল দেখতে ক্লিক করুন।

২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ২০২২ সালের ২০ জানুয়ারি প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়।

এতে উত্তীর্ণ হন ১৫ হাজার ২২৯ প্রার্থী। পরে জুলাইয়ে লিখিত পরীক্ষার কার্যক্রম শুরু করে পিএসসি। চলতি বছরের ৩ সেপ্টেম্বর থেকে শুরু হয় মৌখিক পরীক্ষা।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

৪৩তম বিসিএসের ফল প্রকাশ, ক্যাডার ২১৬৩

প্রকাশিত : ০৫:৫৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩