০৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

বীরগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

দিনাজপুরের বীরগঞ্জে অবৈধ প্রক্রিয়ায় পন্য উৎপাদন,মূল তালিকা প্রদর্শন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া পণ্য সংরক্ষণের দায়ে চার প্রতিষ্ঠানকে পাঁচ লাখ ১৭ হজার টাকা জরিমানা করেছে দিনাজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সহকারী পরিচালক মমতাজ বেগমের নেতৃত্বে বাজার তদারকি অভিযান পরিচালিত হয়।

সূত্রে জানা যায়, উপজেলার মোহনপুর ইউনিয়নের লাটের হাট বাজার ও কৃষ্ণপুর বটতলী বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর জেলার সহকারী পরিচালক মমতাজ বেগম বাজার তদারকি অভিযানে লাটের হাট বাজারে অবৈধ প্রক্রিয়ায় পন্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ করায় রাজা হোটেল কে ৫ হাজার টাকা, ভাই ভাই হোটেলকে সংশ্লিষ্ট আইনের ৪৩ ধারা মোতাবেক ৩ হাজার টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করায় মামুন ট্রেডার্সকে ৩৮ ধারা মোতাবেক ৪ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ পন্য বা ঔষধ বিক্রয়ের দায়ে কৃষ্ণপুর বটতলী বাজারে মায়ের দোয়া ট্রেডার্সকে আইনের ৫১ ধারা মোতাবেক ৫ হাজার টাকা সহ ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ করাসহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ব্যত্যয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় প্রত্যেককে জরিমানা সহ মেয়াদ উত্তীর্ণ পণ্য ও পচা বাসি খাবার জব্দ ও ধ্বংস করা হয়।

অভিযানকালে বীরগঞ্জ উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক, ফরিদ বিন ইসলাম, এসআইটি সামিউল ইসলাম এবং থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

বিজনেস বাংলাদেশ/এমএইচটি

ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

বীরগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত : ০৫:২৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩