০৪:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

বেনাপোলের গোগা সীমান্ত থেকে ৯ টি স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক

যশোর জেলার বেনাপোলের গোগা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ০৯ টি স্বর্ণের বারসহ মনিরুল হোসেন (২৪) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি।

০২রা জানুয়ারি দুপুর ১ টা ৩০ মিনিটে স্বর্নের চালানটি আটক করা হলেও জিজ্ঞাসাবাদ এর স্বার্থে বিজিবির পক্ষে থেকে ৩রা জানুয়ারি সকালে প্রেস নোটিশ দেওয়া হয়।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক, বিএ-৬৫৫৩ লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, পিএসসি, ইঞ্জিনিয়ার্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, গোগা বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৭/৭এস এর ৪২ আর পিলারের নিকট দিয়ে চোরাকারবারীরা স্বর্ণের বারসহ ভারতে পাচারের উদ্দেশ্যে গমন করবে এমন তথ্যের ভিত্তিতে অধিনায়কের দিক নির্দেশনায় গোগা বিওপির টহল দল সীমান্ত পিলার ১৭/৭এস এর ৪২ আর পিলার হতে আনুমানিক ১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে গোগা কলেজ এর সামনে কৌশলে অবস্থান করে। এ সময় গোগা অভিমুখে অটোভ্যানযোগে ০১ জন ব্যক্তিকে আসতে দেখে এবং টহল দলের নিকটবর্তী আসলে সন্দেহভাজন হিসেবে মোঃ মনিরুল হোসেন(২৪), পিতা-মৃত শামছুর রহমান, গ্রাম- কালিয়ানী, পোষ্ট-গোগা, থানা-শার্শা, জেলা-যশোরকে আটক করে। পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে তল্লাশী করে তার জ্যাকেটের পকেটে লুকায়িত ০১ কেজি ০২২ গ্রাম ওজনের ০৯ পিস স্বর্ণের বার এবং ০১টি মোবাইল ফোন উদ্ধার করে।

উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ০২২ গ্রাম যার মূল্য ১,০০,৭৯,৭৫০/- (এক কোটি ঊনআশি হাজার সাতশত পঞ্চাশ) টাকা, ০১টি মোবাইল ফোন ১৫,০০০/- টাকা এবং ০১টি অটোভ্যান ৩৫,০০০/- টাকা।

আটক আসামীর বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

ঢাবি কেন্দ্রীয় মসজিদে ডাকসু ভিপি সাদিক কায়েমের আকদ সম্পন্ন

বেনাপোলের গোগা সীমান্ত থেকে ৯ টি স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক

প্রকাশিত : ০৩:৪০:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪