০৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

যশোরে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ দুই ব্যবসায়ী আটক

যশোর সিটি কলেজপাড়ায় র‌্যাবের অভিযানে দু’জন অস্ত্র ব্যবসায়ী আটক হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১ টি ওয়ান শুটারগান উদ্ধার হয়েছে।

র‌্যাাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মোহাম্মদ সাকিব হোসেন জানান, বুধবার (৩ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিটি কলেজপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ইমরুল হাসান ইমরান (২১) এবং কাজী তোফায়েল আহম্মেদ অভি (৩৫) নামে দু’জনকে আটক করা হয়। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পরের সহযোগিতায় অবৈধ অস্ত্র কিনে যশোর জেলাসহ আশেপাশের বিভিন্ন জেলায় বেশি দামে বিক্রি করে। উদ্ধারকৃত ওয়ান শুটারগান ক্রয় করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল বলে তারা স্বীকার করে।

এছাড়াও বিভিন্ন সময় অবৈধ অস্ত্রের ভয়-ভীতি দেখিয়ে তারা চাঁদাবাজি ও অপহরণের সাথে জড়িত থাকায় ইমরুল হাসান ইমরান এর বিরুদ্ধে যশোরের ঝিকরগাছা থানায় ১ টি চাঁদাবজি ও ১ টি অপহরণ মামলা বিচারাধীন রয়েছে।

জব্দকৃত আলামত ও আসামীদের যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/এমএইচটি

ট্যাগ :
জনপ্রিয়

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

যশোরে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ দুই ব্যবসায়ী আটক

প্রকাশিত : ০৬:৪১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪