০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ভোটকেন্দ্রে সহকারী প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু

ভোলার লালমোহনে ভোটকেন্দ্রে মোস্তাফিজুর রহমান নামে এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে। শনিবার (৬ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার বাউরিয়া ভোটকেন্দ্রে দায়িত্ব থাকাকালীন এ ঘটনা ঘটে।

মোস্তাফিজুর রহমান উপজেলার বদরপুর গফুর চেয়ারম্যান বাড়ির বাসিন্দা এবং লালমোহনের ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চরভুতা বাউরিয়া ভোট কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসারের দ্বায়িত্বে ছিলেন।

লালমোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার মধ্যরাতে উপজেলার বাউরিয়া ভোটকেন্দ্রে দায়িত্ব থাকাকালীন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন মোস্তাফিজুর। এসময় তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি স্ট্রোক করে মারা গেছেন বলে জানা গেছে।

বিজনেস বাংলাদেশ/একে

“জাল স্বাক্ষর ও ভুয়া নিয়োগ বোর্ডের অভিযোগে লালমোহনের মাদ্রাসা অধ্যক্ষকে শোকজ, এমপিও সাময়িক স্থগিত”

ভোটকেন্দ্রে সহকারী প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু

প্রকাশিত : ০৮:৩৭:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪