০৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

মুন্সীগঞ্জে নৌকার কর্মীকে কুপিয়ে হত্যা

মুন্সীগঞ্জ-৩ আসনের মিরকাদিমে নৌকার কর্মী মো. ঝিল্লুকে (৪২) কুপিয়ে হত্যা করার অভিযোগ প্রতিপক্ষ কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের কর্মীদের বিরুদ্ধে।

রোববার (৭ জানুয়ারি) সকালে মিরকাদিম উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রের পাশে টেঙ্গর শাহী মসজিদের সামনে এ ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মো. আকরাম খান এ তথ্য নিশ্চিত করেন।

নিহত ঝিল্লুকে এ আসনের আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের কর্মী হিসেবে দাবি করেছে নৌকার সমর্থকরা।

নৌকার সমর্থকরা জানান, এ আসনের প্রধান প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের কর্মী ও সমর্থকরা এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় এলাকার দুটি কেন্দ্রে ভোটার সংখ্যা কমে গেছে।

নিহতের স্ত্রী জানান, জিল্লু নৌকার হয়ে কাজ করছিলেন। এতে তিনি প্রতিপক্ষের চক্ষুশূল হয়ে ওঠে। তিনি বেশ কয়েকজন অভিযুক্তের নাম উল্লেখ করেছেন।

পুলিশ সুপার মো. আকরাম খান জানান, ঘটনার পরপরই এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। দীর্ঘ সময় রক্তাক্ত মরদেহ ঘটনাস্থলে পড়ে ছিল। পরবর্তীতে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে নিয়ে গেছেন। পুলিশ ঘটনাস্থলে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করবে।

তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনী তাদের তৎপরতা শুরু করেছে। সুষ্ঠু ভোটগ্রহণের জন্য প্রশাসন সজাগ রয়েছে। মুন্সীগঞ্জে বাকি দুটি আসনে নির্বিঘ্নে ভোটগ্রহণ চলছে।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

মুন্সীগঞ্জে নৌকার কর্মীকে কুপিয়ে হত্যা

প্রকাশিত : ১১:৩০:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪