১০:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬

হবিগঞ্জে অগ্রণী ব্যাংকের হরষপুর বাজার শাখা উদ্বোধন

ব্যাংকিং সেবা আরো সম্প্রসারিত করার লক্ষ্যে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অগ্রণী ব্যাংক পিএলসির হরষপুর বাজার শাখা নামে ব্যাংকের ৯৭৬তম নতুন একটি শাখা উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৯ মার্চ) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এই শাখাটি উদ্বোধন করেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর।

এসময় বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংকের সিলেট সার্কেলের মহাব্যবস্থাপক রূবানা পারভীন ও বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম।

অগ্রণী ব্যাংকের মৌলভীবাজারের অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক বিশ্বজিৎ দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত গ্রাহকগণ, ব্যবসায়ী ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/DS

ডারউইন টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করছে বাংলাদেশ

হবিগঞ্জে অগ্রণী ব্যাংকের হরষপুর বাজার শাখা উদ্বোধন

প্রকাশিত : ১০:০০:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪