১০:২৬ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬

সংসদ ভবনে এমপি আব্দুল হাইয়ের জানাজা অনুষ্ঠিত

জাতীয় সংসদ ভবনে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য (এমপি) ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ মার্চ) মানিক মিয়া এভিনিউয়ের পাঁচ নম্বর সংসদ সদস্য ভবন প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীসহ হুইপদের পক্ষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এছাড়া, আওয়ামী লীগ ও ঝিনাইদহ অফিসার্স ফোরামের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। জানাজার নামাজে জাতীয় সংসদ সদস্য, আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মোহাম্মদপুর গ্রামে চতুর্থ জানাজা শেষে সংসদ সদস্য আব্দুল হাইকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।

গত ১৬ মার্চ ভোরে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ইন্তেকাল করেন। মরহুমের মরদেহ সেদিনই রাত ১টা ৫০ মিনিটে ফ্লাইটযোগে থাইল্যান্ড থেকে ঢাকায় আনা হয়। এরপর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার মরদেহ মানিক মিয়া এভিনিউয়ের পাঁচ নম্বর সংসদ সদস্য ভবন প্রাঙ্গণে আনা হয়।

২০০১ সাল থেকে নৌকা প্রতীকে টানা পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন মো. আব্দুল হাই। মাঝে কিছুদিন তিনি মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বিজনেস বাংলাদেশ/একে

জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

সংসদ ভবনে এমপি আব্দুল হাইয়ের জানাজা অনুষ্ঠিত

প্রকাশিত : ০১:০১:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪