১০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

ছবি সংগৃহীত

৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান।

মঙ্গলবার (২ এপ্রিল) দেশটির উত্তরাঞ্চলের ইওয়াতে এবং আওমোরি প্রিফেকচারে ভূমিকম্পটি আঘাত হানে।

আইওয়াতে প্রিফেকচারের উত্তরাঞ্চলীয় উপকূলীয় অংশে ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি। সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

জাপানে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনে থাকে। চলতি বছরের জানুয়ারিতেও জাপানের মধ্যাঞ্চলে ইশিকাওয়া অঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে ২৪১ জনের মৃত্যু হয়েছিল।

বিজনেস বাংলাদেশ/DS

জনপ্রিয়

মৌসুম শুরুর পর একদিনে সেন্টমার্টিনে গেলেন সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

প্রকাশিত : ১১:৩৮:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪