০৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

ইরানে ভূমিকম্প: নিহত ৪, আহত ১২০

প্রতীকী ছবি: রয়টার্স

ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর কাশমারে রিখটার স্কেলে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ৪ জন নিহত এবং ১২০ আহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় মিডিয়ার খবরে এ তথ্য জানানো হয়েছে।

কাশমারের গভর্নর হাজাতুল্লাহ শরিয়তমাদারি বলেছেন, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দুপুর ১টা ২৪ মিনিটের দিকে এই ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার ভূগর্ভে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে।

ভূমিকম্পে হতাহতের সংখ্যা জানিয়ে কাশমারের গভর্নর রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, আহত ৩৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভূমিকম্পে শহরটির বেশির ভাগ জরাজীর্ণ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান কাশমারের গভর্নর।

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের পার্বত্য এলাকায় গত বছরের শুরুর দিকে ৫ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। এতে তিন ব্যক্তি নিহত হয়েছিলেন। আহত হয়েছিলেন ৮০০ জনের বেশি। এলাকাটি তুরস্কের সীমান্তসংলগ্ন।

২০০৩ সালে ৬ দশমিক ৬ মাত্রার এক ভূমিকম্পে ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রাচীন নগরী বাম প্রায় মাটির সাথে মিশে যায়। এতে এই শহরে কমপক্ষে ৩১ হাজার মানুষের প্রাণহানি ঘটে।

বিজনেস বাংলাদেশ/DS

ট্যাগ :

৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’

ইরানে ভূমিকম্প: নিহত ৪, আহত ১২০

প্রকাশিত : ১২:০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪