০১:৪২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

জামায়াত ধর্মের নামে মুখোশধারী সাম্প্রদায়িক অপশক্তি : কাদের

ছবি সংগৃহীত

জামায়াত ধর্মের নামে মুখোশধারী সাম্প্রদায়িক অপশক্তি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিভিন্ন সময় নাশকতা, সহিংসতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে দলটির জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গ্রেপ্তারের সংখ্যা বাড়াতে গিয়ে নিরপরাধ কাউকে জড়ানো যাবে না। অতি উৎসাহী হয়ে যাতে নিরপরাধ কাউকে গ্রেপ্তার করা না হয়, সে বিষয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।

তিনি বলেন, সতর্ক থাকবে হবে আমাদের সবাইকে। এ নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গুজব-আতঙ্ক সৃষ্টিকারীদের বিষয়ে সতর্ক থাকতে হবে। তাদের তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।

বিজনেস বাংলাদেশ/ডিএস

হজ শেষে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি

জামায়াত ধর্মের নামে মুখোশধারী সাম্প্রদায়িক অপশক্তি : কাদের

প্রকাশিত : ০১:০১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪