১১:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুরে আওয়ামী লীগের সাবেক ৪ এমপির খোঁজ নেই, নেতারা উধাও

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশে ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে লক্ষ্মীপুরে ৪টি আসনের সদ্য সাবেক এমপিদের খোঁজ মিলছে না। তারা কোথায় আছেন কেউ জানেন না। ধারণা করা হচ্ছে তারা আত্মগোপনে রয়েছেন। এছাড়া আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের পদধারীরাও পালিয়ে বেড়াচ্ছেন। 

গতকাল বুধবার বিকেলে জেলা আওয়ামী লীগের সভাপতি ও লক্ষ্মীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়ন, রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন খান এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও লক্ষ্মীপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুনের মোবাইল ফোনে কল দিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

জানা গেছে, ছাত্র আন্দোলনকে ঘিরে ৪ আগস্ট দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুরের মাদাম ব্রিজ-ঝুমুর এলাকায় শিক্ষার্থী-জনতা অবস্থান নেয়। সেখানে আওয়ামী লীগ, যুবলীগ-ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ধাওয়াসহ গুলি করে। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আওয়ামী লীগের লোকজনের গুলিতে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হন শিক্ষার্থী আফনান পাটওয়ারী। সেখানে আওয়ামী লীগ ও আন্দোলনকারীদের বেশ কয়েকজন আহত হন।

পরে আন্দোলনকারীদের সঙ্গে টিকতে না পেরে আওয়ামী লীগের নেতাকর্মীরা পিছু হটতে শুরু করে। শিক্ষার্থীরা ঝুমুর-মাদাম ব্রিজ থেকে উত্তর তেমুহনীর দিকে পা বাড়ায়। পথে সাবেক ছাত্রলীগ নেতা জাকির হোসেন ভূঁইয়া আজাদদের মালিকানাধীন রোজগার্ডেনের ভবনে ভাঙচুর করা হয়। পরে উত্তর তেমুহনী এলাকায় আসে অবস্থান নেওয়া আওয়ামী লীগ আন্দোলনকারীদের দেখে পালিয়ে যায়।

ট্যাগ :
জনপ্রিয়

হামে আক্রান্তদের বড় অংশই টিকাবিহীন শিশু

লক্ষ্মীপুরে আওয়ামী লীগের সাবেক ৪ এমপির খোঁজ নেই, নেতারা উধাও

প্রকাশিত : ০৪:০৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪