১১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

বিমানবন্দরে আটক সাবেক এমপি সুলতান মনসুর

কানাডা থেকে দেশে ফিরেই আটক হয়েছেন সাবেক সংসদ সদস্য (এমপি) সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কিছু অভিযোগের কারণে জিজ্ঞাসাবাদের জন্য ইমিগ্রেশন থেকে সুলতান মনসুরকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

সুলতান মনসুরের পরিবার সূত্র জানিয়েছে, দীর্ঘ দিন ধরেই যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডায় ভ্রমণে ছিলেন সুলতান মনসুর। ছাত্র আন্দোলনের অনেক আগে থেকেই তিনি দেশের বাইরে ছিলেন। তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো মামলা নেই।

বিজনেস বাংলাদেশ/ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

চিকিৎসা শুধু ব্যবসা নয়, মানবসেবাও — প্রমাণ করলেন এশিয়ান স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান সালাউদ্দিন আলী

বিমানবন্দরে আটক সাবেক এমপি সুলতান মনসুর

প্রকাশিত : ১০:৩৫:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪