০১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

কক্সবাজারে দেশীয় তৈরি অস্ত্রসহ দুইজন আটক

কক্সবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ২টি দেশীয় তৈরি এলজি, ৫ রাউন্ড কার্তুজ এবং একটি সিএনজি উদ্ধার করা হয়েছে। এসময় দুইজন অস্ত্রধারীকে গ্রেফতার করা হয়।
গতকাল সোমবার (২ ডিসেম্বর) রাত ৯ টা ২০ মিনিটে কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডস্থ ছনখোলা বাজার রোড থেকে সাম্পানঘাট পাড়া গামী রাস্তায় জাহাঙ্গীর কাশেমের মাছের প্রজেক্টের সামনে দাঁড়িয়ে থাকা একটি সিএনজির পেছনের সিট থেকে অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ আরো জানায়, খবর পেয়ে অভিযানে প্রথমে সিএনজি চালক আব্দুর রহিম ওরফে ইলিয়াস (৩৮) কে গ্রেফতার করা হয়। পরে তার দেখানো মতে মুহুরী পাড়া থেকে দ্বিতীয় আসামী মোহাম্মদ ওসমান (৫৪) কে আটক করা হয়।
আসামী আব্দুর রহিম কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংকরোড মুহুরী পাড়ার বাসিন্দা। তার বাবার নাম বজল কবির। মোহাম্মদ ওসমান দক্ষিণ মুহুরী পাড়ার বাসিন্দা। তার বাবার নাম মৃত মোজাম্মেল হক।
জেলা পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, কক্সবাজার জেলা গোয়েন্দা শাখা সব সময় সন্ত্রাস দমন ও অস্ত্র উদ্ধার অভিযান চালিয়ে আসছে। এই অভিযান তারই একটি অংশ।আটককৃতদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
বিজনেস বাংলাদেশ/ডিএস//
ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

কক্সবাজারে দেশীয় তৈরি অস্ত্রসহ দুইজন আটক

প্রকাশিত : ০৪:০১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪