০১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

আগরতলা চেকপোস্টে বাঁশের বেড়া হোটেল সেবা বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের ওপারে ভারতের আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টের সামনের সড়কে আড়াআড়িভাবে বাঁশের বেড়া দেওয়া হয়েছে। এতে যাত্রী চলাচলে ঘটছে ব্যাঘাত।মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত একাধিক পাসপোর্টধারী যাত্রীর সাথে এ বিষয়ে কথা বলে এ তথ্য জানা যায়।এর আগে সোমবার কিছু ভারতীয় নাগরিক আগরতলা স্থলবন্দর এলাকায় বিক্ষোভ করেন এবং মঙ্গলবারও তাদের বিক্ষোভের কথা ছিল।

তবে এদিকে আখাউড়া স্থলবন্দরে রপ্তানি-বাণিজ্য স্বাভাবিক রয়েছে। মঙ্গলবার সকাল থেকে বন্দর দিয়ে ট্রাকে করে মাছ রপ্তানি হয়েছে। বাংলাদেশের পরিবহন আগরতলা বন্দর এলাকায় মাছ রেখে আসে। পরে ভারতীয় পরিবহন সেসব মাছ নিয়ে যায়। তৈরি বাঁশের বেড়া পার হয়ে কিভাবে রপ্তানী হওয়া মাছ নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়টি নিয়ে বন্দরে চলছে আলোচনা। বন্দরের একটি সূত্র জানায়, ভারতের বন্দর ও এর আশপাশে অতিরিক্ত বিএসএফ মোতায়েন রয়েছে। এ অবস্থায় বেলা ১১টা থেকে বাংলাদেশ সীমান্তে বিজিবিকেও সতর্কতা অবলম্বন করতে দেখা যায়। এসবের মধ্যেই যাত্রীরাও আসছেন। ভারত থেকে আসা কুমিল্লা কোম্পানীগঞ্জের উজ্জল দেবনাথ জানান, বন্দরে ঢুকার পথেই সড়কে মাছ আমদানিতে ভারতের আগ্রহ থাকলেও বাংলাদেশিদের জন্য হোটেলসেবা বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার ত্রিপুরার হোটেল মালিকদের এক সভা থেকে এ সিদ্ধান্ত জানিয়ে বিজ্ঞপ্তি দেয়।

আগে আইএলএস নামে একটি হাসপাতাল বাংলাদেশিদেরকে চিকিৎসা দেবে না বলে ঘোষণা দেয়। উল্লেখ্য, চিন্ময় দাস গ্রেপ্তার ইস্যুতে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ভারতের ত্রিপুরাসহ বিভিন্নস্থানে নিয়মিত বিক্ষোভ হচ্ছে। ভারতীয় পতাকা অবমাননার অভিযোগ তুলে সেদেশে বাংলাদেশি পতাকা পুড়িয়ে দেওয়া হয়। সর্বশেষ সোমবার ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ভারতের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়। আজ মঙ্গলবার এই ঘটনায় তিন পুলিশ সদস্যকে বরখাস্ত ও সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যায়।

ডিএস..//

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

আগরতলা চেকপোস্টে বাঁশের বেড়া হোটেল সেবা বন্ধ

প্রকাশিত : ০৫:২১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪