১১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

সীতাকুণ্ডে শিক্ষার্থী অপহরণ, দুই লাখ টাকা মুক্তিপণ দাবী

মোঃ হাফেজ মোতাসিম বিল্লাহ (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রকে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে অপহরণ করা হয়েছে। অপহরণের দীর্ঘ পাঁচ দিন পর তার পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবী করেছে অপহরণকারীরা।

গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। তবে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অপহৃত ওই মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

অপহৃত মোতাসিমের বাড়ী উপজেলার ছোট কুমিরা এলাকায়। তার বাবা মাওলানা নুর উদ্দিন লতিফা সিদ্দিকী বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। মোতাসিম ছোট কুমিরা ইসলামীয়া আলীম মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র।

মোতাসিমের বাবা নুর উদ্দিন জানান, গত বৃহস্পতিবার দুপুরে নামাজ পড়তে বাসা থেকে বাইরে যায় মোতাসিম। কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও সে আর বাড়ী ফেরেনি। এই ঘটনার পর আত্মীয়-স্বজনের বাড়ীসহ তারা সম্ভাব্য সব স্থানে মোতাসিমের খোঁজ করেন। সন্ধান না পেয়ে পরদিন শুক্রবার রাতে সীতাকুণ্ড থানায় গিয়ে সাধারণ ডায়েরী (জিডি) করেন।

নুর উদ্দিন বলেন, মোতাসিম নিখোঁজ হয়েছে ভেবে জিডি করলেও গত মঙ্গলবার বিকালে অচেনা একটি নম্বর থেকে কল পান তারা। কল ধরলে অপর প্রান্ত থেকে একটি অপরিচিত কণ্ঠ শুনতে পান। তারা মোতাসিমকে অপহরণ করেছেন বলে জানিয়ে দুই লাখ টাকা মুক্তিপণ দাবী করেন। মুক্তিপণের টাকা দিলে তার ছেলেকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেবেন বলেও জানান।

সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান বলেন, প্রথমে পরিবারের পক্ষ থেকে শিশুটি নিখোঁজ হয়েছে জানিয়ে জিডি করেছিল। কিন্তু গত মঙ্গলবার তারা জানিয়েছে অপহরণকারী শিশুটিকে অপহরণ করেছে জানিয়ে দুই লাখ টাকা মুক্তিপণ দাবী করছে। অপহরণকারীর ওই মুঠোফোনের সূত্র ধরে শিশুটিকে উদ্ধারে প্রযুক্তির সহায়তায় কাজ চালানো হচ্ছে।

ডিএস.//

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

সীতাকুণ্ডে শিক্ষার্থী অপহরণ, দুই লাখ টাকা মুক্তিপণ দাবী

প্রকাশিত : ০৩:০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪