০৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

সীতাকুণ্ডে ঠান্ডা ও শীতের তীব্রতা বাড়ায় ফুটপাতের পুরানো কাপড়ের দোকানে উপচেপড়া ভীড়

চট্টগ্রামের সীতাকুণ্ডে কয়েকদিনের ঠান্ডা ও শীতের তীব্রতা এবং হিমেল বাতাস বেড়ে যাওয়ায় উপজেলার প্রধান প্রধান সড়কের পাশে গড়ে ওঠা ফুটপাতের পুরানো কাপড়ের দোকানগুলোতে উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে। দোকানগুলোতে সব বয়সের নারী-পুরুষ শিশুসহ শীতের কাপড় কেনার জন্য ভীড় জমাচ্ছে। চাহিদা মত কিনছেন শীতের কাপড়।

রবিবার (৮ ডিসেম্বর) উপজেলার সীতাকুণ্ড পৌরসদর বাজার, ছোটদারোগার হাট বাজার, বড়দারোগার হাট বাজার, বাঁশবাড়িয়া বাজার, বাড়বকুণ্ড বাজার, কুমিরা বাজার, ভাটিয়ারী বাজার, সোনাইছড়ি বাজার ও সলিমপুর বাজারে ঘুরে এই চিত্র দেখা গেছে।

চরাঞ্চল এবং বিভিন্ন গ্রামাঞ্চল থেকে আশা নারী-পুরুষ ও শিশুরা ভীড় করছেন ফুটপাতে বসা সস্তা কাপড়ের দোকানগুলোতে। দোকানীরা এশীতে সকাল থেকে রাত পর্যন্ত কেনাবেচা করেন কাপড়। দোকানীরা কম দামে বাচ্চাসহ বিভিন্ন বয়সের ভিন্ন ভিন্ন গরম কাপড় নিয়ে বসেছেন ফুটপাতে।

পৌরসদরের কামিল এম এ মাদ্রাসা গেইট, সিকিউরসিট গেইট, কলেজ রোড, স্টোশন রোড ও সীতাকুণ্ড মডেল থানার সামনে সড়কের পাশে বসেছে নতুন ও পুরাতন কাপড়ের হাট। শীতের তীব্রতা ও ঠান্ডা থেকে রেহাই পেতে নারী-পুরুষ ও শিশুসহ সকলেই কিনছেন শীতের কাপড়। তবে এসব ক্রেতা বেশীর ভাগই নিম্ন ও নিম্নমধ্যবিত্ত পরিবারের মানুষ। দেখে শুনে কম দামের নতুন এবং পুরানো কাপড় কিনছেন।

ফুটপাতের দোকানে কাপড় কিনতে আসা আতাউর রহমান বলেন, ঠান্ডা নিবারণের জন্য প্রয়োজন গরম কাপড়ের, মার্কেটে নতুন কাপড়ের দাম গত বছরের তুলনায় অনেক বেশী। ফুটপাতে নতুন ও পুরাতন কাপড়ের দাম তুলনামূলক কম, মানেও বেশ ভালো। তাই ফুটপাতের কাপড়ের দোকানে কিনতে এসেছি। আমি একটি সুয়েটার ও বাচ্চারর জন্য গরম কাপড় কিনেছি।

কাপড় কিনতে আসা জেসমিন আক্তার বলেন, আমাদের সীতাকুণ্ডে তুলনামূলক ঠান্ডা ও শীতের তীব্রতা বেশী থাকে। ঠান্ডা আসলেই প্রতিবছর সুয়েটার ও অন্যান্য গরম কাপড় কিনতে হয়। মার্কেটে নতুন কাপড়ের খুব দাম, তাই ফুটপাতে এসে দেখে শুনে ভালো মানের কাপড় কিনলাম। আমি একটি সুয়েটার ও বাচ্চাদের জন্য কয়েকটি কাপড় কিনেছি। তবে গত বছরের চেয়ে এবছর দামটা অনেক বেশী।

ফুটপাতের দোকানদার তমিজ উদ্দিন বলেন, এসব কাপড় আমরা বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে বিভিন্ন হাট বাজারে ভ্রাম্যমাণ দোকান করে বিক্রি করি। দাম কম হওয়াতে বেশী বিক্রি হচ্ছে। ঠান্ডা যতই বাড়বে এসব কাপড়ের চাহিদা আরও বৃদ্ধি পাবে।

সীতাকুণ্ড কামিল এম এ মাদ্রাসার সামনের দোকানদার তাজুল ইসলাম বলেন, আমরা গাইড হিসেবে সব কাপড় নিয়ে আসি। এখানে এনে শ্রেণী বেধে বাছাই করে বিভিন্ন দামে বিক্রি করি। কম দামে ভালো মানের গরম কাপড় পেলে ক্রেতারা ভীড় করে। তবে অন্যান্য বছরের চেয়ে এবার একটু দাম বেশী হাওয়ায় ব্যবসা নিয়ে চিন্তায় আছি।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম বলেন, শীতের তীব্রতা বেড়ে গেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও বিভিন্ন সংগঠনের মাধ্যমে বিভিন্ন স্থানে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল ও অন্যান্য গরম কাপড় বিতরণ করা হবে।

ডিএস//

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

সীতাকুণ্ডে ঠান্ডা ও শীতের তীব্রতা বাড়ায় ফুটপাতের পুরানো কাপড়ের দোকানে উপচেপড়া ভীড়

প্রকাশিত : ০৪:৩৬:১৪ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪