০৬:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

বিমানবন্দর দিয়ে অভিনব কায়দায় পাকস্থলী’তে ইয়াবা পাচারকালে গ্রেফতার এক মাদককারবারী

বিমানযাত্রী বেশে অভিনব কায়দায় ইয়াবা পরিবহনকালে ৩৫৮৮ (তিন হাজার পাঁচশত আটাশি) পিস ইয়াবাসহ মোঃ পলাশ (২৮) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। আজ বুধবার ঢাক মেট্রোপলিটন এলাকার বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(খ) ধারায় মামলা হয়েছে।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন জানায়, গত ১৬ ডিসেম্বর সন্ধ্যার দিকে নভোএয়ারের ফ্লাইট নং VQ 932 যোগে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পরিবহনকালে গোপন সংবাদের ভিত্তিতে মোঃ পলাশকে আভ্যন্তরীণ টার্মিনাল এলাকা থেকে আটক করা হয়। তাকে এএপি অফিসে নিয়ে আসা হলে সে পাকস্থলীতে সুকৌশলে ইয়াবা পরিবহন করছে বলে নিশ্চিত করে।

এয়ারপোর্টে কর্তব্যরত চিকিৎসকের শরণাপন্ন হলে তার পেটে ডিম্বাকৃতির ৭৮ টি বস্তুর সন্ধান মেলে। পরবর্তীতে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নিয়ে ডাক্তারদের তত্ত্বাবধানে পরিবহনকারীর পায়ুপথ দিয়ে প্রাকৃতিক কার্যের মাধ্যমে কালো রংয়ের কসটেপ মোড়ানো অবস্থায় ৭৮ পোটলা ইয়াবা ট্যাবলেট বের করা হয়। এগুলো খুলে মোট ৩৫৮৮ টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। মোঃ পলাশ দীর্ঘদিন ধরে মাদক বিক্রয় ও পরিবহনের সাথে যুক্ত বলে জানা যায়। এর পূর্বে এই বছরের নভেম্বরের ০৮ তারিখে এই পন্থায় মাদক পরিবহন করতে গিয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশের হাতে ৩০৮০ পিস ইয়াবাসহ আটক হয় জুয়েল মিয়া (৩৩) নামে আরেক মাদক ব্যবসায়ী।

এ ব্যাপারে জানতে চাইলে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার এডিশনাল ডিআইজি জনাব সিহাব কায়সার খান,বিপিএম,পিপিএম জানান “মাদক ব্যবসায়ীদের মধ্যে এয়ারপোর্ট ব্যবহার করে মাদক পরিবহনের অপচেষ্টা লক্ষ করা যাচ্ছে। আমরা এয়ারপোর্ট ব্যবহার করে যেকোন অপরাধ চেষ্টা রুখে দিতে কাজ করছি।

বিজনেস বাংলাদেশ/ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

নিজ আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গুমুক্ত নওগাঁ গড়ি; সাপ্তাহিক পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

বিমানবন্দর দিয়ে অভিনব কায়দায় পাকস্থলী’তে ইয়াবা পাচারকালে গ্রেফতার এক মাদককারবারী

প্রকাশিত : ০৪:৩৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪