শেয়ারবাজারে তালিকাভুক্ত আইপিডিসি ফাইন্যান্সের চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন ১৮) শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৩০ শতাংশ। আগের বছরের একই সময়ের তুলনায় এই মুনাফা বেড়েছে।
কোম্পানিটির চলতি বছরের প্রথমার্ধের অনিরীক্ষিত আর্থিক হিসাবে এ তথ্য পাওয়া গেছে।
প্রথমার্ধে কোম্পানির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৭৮ টাকা। যার পরিমাণ আগের বছর একই সময়ে হয়েছিল ০.৬০ টাকা। এ হিসাবে মুনাফা বেড়েছে ০.১৮ টাকা বা ৩০ শতাংশ।
এদিকে ২য় প্রান্তিকে (এপ্রিল-জুন ১৮) ইপিএস হয়েছে ০.৪৫ টাকা। যা আগের বছর একই সময়ে হয়েছিল ০.৩১ টাকা। এ হিসাবে মুনাফা বেড়েছে ০.১৪ টাকা বা ৪৫ শতাংশ।
চলতি বছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাড়িঁয়েছে ১৫.০৪ টাকায়।

























