মুনাফায় ফিরেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসে। চলতি বছরের প্রথমার্ধে কোম্পানিটির (জানুয়ারি-জুন ১৮) শেয়ারপ্রতি মুনাফা ১৮০ শতাংশ বেড়েছে।
কোম্পানিটির চলতি বছরের প্রথমার্ধের অনিরীক্ষিত আর্থিক হিসাবে এ তথ্য পাওয়া গেছে।
প্রথমার্ধে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৫২ টাকা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ০.৬৫ টাকা। এ হিসাবে মুনাফা বেড়েছে ১.১৭ টাকা বা ১৮০ শতাংশ।
এদিকে ২য় প্রান্তিকে (এপ্রিল-জুন ১৮) সমন্বিত ইপিএস হয়েছে ০.০৮ টাকা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ০.৬০ টাকা। এ হিসাবে মুনাফা বেড়েছে ০.৬৮ টাকা বা ১১৩ শতাংশ।
চলতি বছরের ৩০ জুন কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাড়িঁয়েছে ১৩.৩৫ টাকায়।

























