০১:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

নৌমন্ত্রীর ঘোষণার পরেও রাস্তায় বাস নেই

নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, শুক্রবার যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি শনিবার থাকলে, সকাল থেকেই বাস চলবে। তবে মন্ত্রী ঘোষণা দিলেও রাজধানীর সড়কে গণপরিবহন নেই। শুক্রবার রাজধানীর মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আয়োজিত মিলাদ মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরশেনের (বিআরটিসি) দু’য়েকটি বাস চলছে, যা প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল। আজ শনিবার সকাল ৯টা পর্যন্ত এমন চিত্র দেখা গেছে।

উত্তরা, মহাখালী, মিরপুর ১০, রোকেয়া সরণি, মিরপুর রোড, সাতমসজিদ রোড, কাজী নজরুল ইসলাম এভিনিউ, মানিক মিয়া এভিনিউ, প্রগতি সরণি, এলিফ্যান্ট রোডে কোনো গণপরিবহন দেখা যায়নি।

এসময় নৌমন্ত্রী বলেন- এটা কোনও ধর্মঘট নয়। নিরাপত্তার অভাবে মালিক-শ্রমিকরা দিনের বেলায় বাস চলাচল বন্ধ রেখেছেন। আজকে যে পরিস্থিতি দেখলাম, কাল যদি সেই পরিস্থিতি থাকে তাহলে আশা করি কাল থেকে মালিক-শ্রমিকরা গাড়ি চালাবেন।

নৌমন্ত্রী আরও বলেন- আমাকে বিভিন্ন মালিক ও শ্রমিক কমিটির নেতারা জানিয়েছেন, আজ রাতের গাড়িগুলো তারা চালাবে এবং কাল পরিস্থিতি অনুকূলে থাকলে পরিস্থিতি বুঝে গাড়ি চলবে।

উল্লেখ্য, বাসচাপায় নিহত শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী দিয়া খানম মিম ও আবদুল করিম রাজিবের আত্মার মাগফিরাত কামনায় এই মিলাদ মাহফিল আয়োজন করা হয়।

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

নৌমন্ত্রীর ঘোষণার পরেও রাস্তায় বাস নেই

প্রকাশিত : ১০:২০:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৪ অগাস্ট ২০১৮