সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (২৯ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে।
আইএসপিআর জানায়, শনিবার (২৮ মার্চ) সরকারি সফরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন সেনাবাহিনী প্রধান। এই সফরে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু দ্বিপাক্ষিক বৈঠক ও বিশেষ রাষ্ট্রীয় সম্মাননা গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানা গেছে।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে আরও জানায়, সফরকালে সেনাবাহিনী প্রধান জর্জিয়া স্টেট ক্যাপিটলের উদ্যোগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ একটি সম্মাননা প্রস্তাব গ্রহণ এবং সিনেট চেম্বারে একটি বিশেষ লেকচার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে সেনাপ্রধানের অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে বলে আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ডিএস./





















