০৪:২৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিসি

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এক ছাত্রের কাছ থেকে ছিনতাইয়ের ঘটনায় দুই পলাতক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

সিটিটিসি সূত্র জানায়, রবিবার (১৯ এপ্রিল) সকাল আনুমানিক ০৮:১৫ ঘটিকায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় গ্রীন উড মোহাম্মদীয়া হাউজিংয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

সিটিটিসি সূত্রে আরও জানা যায়, বুধবার (২৫ মার্চ) রাত আনুমানিক ০৯:৪০ ঘটিকায় মোহাম্মদপুর থানাধীন মোহাম্মদীয়া হাউজিং রোডস্থ গ্রীন উড স্কুলের সামনে ফুটপাতের উপর জাহিরুল নামের এক ছাত্রকে পথরোধ করে মারধর করে ছিনতাইকারীরা। পরে চাকু দিয়ে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে ৩ হাজার টাকা ছিনিয়ে নেয়।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ তৌসিফ আহম্মেদ (২৫) ও তানজিল হাসান (২৪)।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিসি

প্রকাশিত : ০৩:২৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬