১১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ হবে আজ

ছবি: সংগৃহীত

বাস-ট্রাকসহ পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে যানবাহনের ভাড়া বৃদ্ধি সংক্রান্ত এক জরুরি সভা শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি। এখনো সিদ্ধান্ত হয়নি। আশা করা যায়, বৃহস্পতিবার এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

এদিকে, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি জানান, পরিবহন খাত বর্তমানে ক্রমবর্ধমান আর্থিক চাপের মুখে রয়েছে। সম্প্রতি ডিজেলে লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধি এবং ডলারের দাম বেড়ে যাওয়ায় আমদানিকৃত খুচরা যন্ত্রাংশ ও সামগ্রিক যানবাহন রক্ষণাবেক্ষণ খরচ অনেক বেড়ে গেছে।

এ অবস্থায় পরিবহন খাতের স্থিতিশীলতা বজায় রাখতে জ্বালানির দাম ও রক্ষণাবেক্ষণ খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত ও যৌক্তিকভাবে ভাড়া পুনর্নির্ধারণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবহন নেতারা।

এদিন বিআরটিএর কর্মকর্তা, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে মন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে রোববার (১৯ এপ্রিল) রাত আটতায় বনানীতে বিআরটিএ কার্যালয়ে প্রায় তিন ঘণ্টা বৈঠকের পর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ও বাস মালিক-শ্রমিক প্রতিনিধিরা এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার মন্ত্রণালয়ের ওপর ছেড়ে দেয়। এতে বিআরটিএর কর্মকর্তা, পরিবহন মালিক–শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকের পর বিআরটিএ চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর জানিয়েছিলেন, সেদিন তারা কোনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারেনি। সকালে সুপারিশ তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং সেখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, জ্বালানির দাম বাড়ায় ভাড়া সমন্বয় জরুরি হয়ে পড়েছে। তবে এমন একটি সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা চলছে, যাতে কোনো পক্ষই বেশি ক্ষতিগ্রস্ত না হয়।

তিনি আরও ইঙ্গিত দেন, শীতাতপ নিয়ন্ত্রিত বাসের ভাড়া দুই বা তিন স্তরে নির্ধারণ করা হতে পারে, যা কোরবানি ঈদের সময়েও কার্যকর করা হতে পারে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ হবে আজ

প্রকাশিত : ১০:১২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬